দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গো হতে ভাসমান টার্মিনালে এলএনজি সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে স্বাভাবিকের চাইতে সামগ্রিক গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।
আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে এলএনজি স্থানান্তর কার্যক্রমও স্বাভাবিক হবে এবং এর ফলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানান তারিকুল ইসলাম খান।
কেএম